বক্তারকান্দি জামে মসজিদ রক্ষার্থে এলাকাবাসী মানববন্ধন


বন্দরে নাসি কর ২৪ নং ওয়ার্ডস্থ বক্তারকান্দি জামে মসজিদ রক্ষার্থে মানববন্ধন করেছেন এলাকাবাসীশুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মানববন্ধনে একত্রিত হন মুসল্লীরা তারা জানান, আমরা বক্তারকান্দি এলাকাবাসী অত্যন্ত দরিদ্র অনেক পরিশ্রম আর খেটে খাওয়া এলাকাবাসীর সহয়তায় মসজিদটি নির্মাণ করা হয়েছে কিন্তু গুঞ্জন হচ্ছে আমাদের এই মসজিদের কিছু অংশ নাকি সিটি কর্পোরেশনের রাস্তা প্রশস্তের কাজে ভেঙ্গে ফেলা হবে এটা আমারা এলাকাবাসী কোন মতেই মেনে নেব না
তারা আরো জানান,মসজিদ তো আল্লাহর ঘর এতে তো কোন ব্যক্তির স্বার্থ নেই? তবে কেন আমাদের সাথে এই অবিচার করা হবে সিটি কর্পোরেশনের অনেক জায়গার স্থাপনা জনস্বার্থে ভেঙ্গে ফেলা হয়নি তবে আমরা কেন বৈষম্যের স্বীকার হব সিটি কর্পোরেশন প্রতি আমাদের জোর অনুরোধ দয়া করে আল্লাহর ঘরটি ভেঙ্গে দিবেন না৷ আমরা কোথায় যাব?  কোথায় সৃষ্টি কর্তার উপাসনা করব? মাননীয় মেয়র আপনি তো নগর মাতা দয়া করে এই শত শত লোকের পবিত্র ঘরটি ভেঙ্গে দিয়েন না
উল্লেখ্য, কিছুদিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডস্থ বক্তারকান্দি এলাকায় বক্তারকান্দি বাইতুন নুর জামে মসজিদ নামে একটি দ্বিতলা মসজিদ নির্মান করা হয় যার কিছু অংশ সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় স্থাপিত বলে দাবি করছে কর্পোরেশন

Post a Comment

0 Comments