বন্দর প্রতিনিধি
সরকার অনুমোদিত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র সংগঠন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বন্দর শাখার নেতৃবৃন্দ গত রোববার সকাল ১০টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) আফিফা খানমের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন। সংগঠনের সভাপতি মোঃ এইচ আর খোকা মৃধার নেতৃত্বে ঔষধ ব্যবসা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি খোকা মৃধা বলেন, বন্দরে কিছু অসাধু ঔষুধ ব্যবসায়ী আছে তারা বিভিন্ন ভেজাল ও নকল ঔষুধ কম দামে বিক্রিসহ কিছু ননব্রান্ড ঔষুধ চড়া দামে বিক্রি করে রোগী ও সাধারণ মানুষদের সাথে প্রতারণা করছে। আমরা এর প্রতিকার চাই। আমরা সঠিক সেবাদানের জন্য সরকার নির্ধারিত মূল্যসহ নকল প্রতিরোধে প্রশাসনের কাছে জোর দাবি জানাই। অসুধা ব্যবসায়ীরা যাতে নিন্মমানের ঔসুধ দিয়ে রোগীদের প্রতারিত না করতে পারে সে জন্য আমার সংগঠন সব সময় সচেতন করে যাচ্ছে। আমরা অসাদু ব্যবসায়ীদের কবল থেকে বন্দরবাসীকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নাসির উদ্দিন, আজহার হোসেন, আফজাল হোসেন, জুয়েল, জীবন ও আঃ সাত্তার প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে ইউএনও ও এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


0 Comments