বুলবুলের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছাল

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১১ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও পেছানো হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যকে এ তথ্য  নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী জেএসসি পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

এর আগে একই কারণে আজ শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়। এর মধ্যে জেএসসি পরীক্ষা হবে ১২ নভেম্বর। আর জেডিসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর।

Post a Comment

0 Comments