জামান খান : বিশ্বে সংগীত ও শিল্পের চর্চা খ্যাতিমান অনেক শিল্পীদের
অবদান নাম প্রকাশ করে সমাপ্তি করা যাবেনা।
বাংলাদেশের অনেক গুণী শিল্পী রয়েছেন যাদের আদর্শে নারায়ণগঞ্জের সর্বমহলে সংগীত শিল্পী
হিসেবে সুনাম অর্জন করেছেন তারুণ্যের প্রিয় মুখ রিয়া খান। শিশু কাল থেকেই শিল্পী হওয়ার চেতনাকে ধারণ করে সংগীতকে ভালোবেসে সুরের লীলায় সুরবালা হয়ে সুরের রাজ্যে তিনি তারুণ্যের রাজকুমারী শিল্পী
হিসেবে সুনাম ও খ্যাতি লাভ করে চলছেন সংগীত রাজ্যে।বাংলাদেশে অনেক জেলাতে তিনি সংগীত শিল্পী হিসেবে
গান গেয়ে দর্শক শ্রোতাদের মন জয় করে চলেছেন। দেশত্ববোধক, মুক্তিযুদ্ধের , আধুনিক ফোক এবং ভারতীয় বাংলা ও হিন্দি সহ সবধরনের গান গেয়ে চর্চা করে
যাচ্ছেন । শিল্পী ও সংগীতের ভালোবাসা ও অনুপ্রেরণায় ভালোবাসার কথায় সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের ভালোলাগা কথাগুলো ব্যক্ত করে বলেন, বাংলাদেশের অন্যতম জেলা প্রাচ্যের ডান্ডি
এই নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম গ্রহণ ।
ছোট বেলায় পিতাকে হারাতে হয় । তিন বোন এক ভাই নিয়ে মমতাময়ী মা অতি
কষ্টে আমাদের সংসার চলে। বোনদের মধ্যে সবার ছোট আমি। ২০১০ সালের শুরুর দিকে আমার গানের চর্চা শুরু । প্রথমে সংগীত গুরু রেজা থেকে পরে একে একে সেলিম, এসএ শামীম স্যারের কাছ থেকেই আমার গানের অগ্রযাত্রা এবং সহযোগীতা পাই মিউজিশিয়ান সাগর, হিরু, মজনুসহ অনেক
যান্ত্রিক শিল্পীদের নিয়ে আমার প্রথম মঞ্চ প্রোগ্রামের আত্মপ্রকাশ লাভ। ধারাবাহিকতায় গানের জগতের অনেক শিক্ষা গুরু ও
মিউজিশিয়ানদের সাথে পরিচয় হয় রিয়া খানের। সকলের সহযোগীতায় ও দর্শক শ্রোতাদের ভালোবাসায় ব্যাপক পরিচিতি ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন মর্যাদাশীল মহলে। তাঁর সাদামাটা জীবন সম্পর্কে তিনি বলেন , আমার সহজ, সরল, হাস্যোজ্জ্বল ও বিনয়ী এ কন্ঠ শিল্পী সকলের সহযোগীতা নিয়ে সংগীতাঙ্গনে তা
স্থান করে নিয়েছেন একজন আধুনিক ও ফোক গানের শিল্পী হিসেবে
বর্তমানে আমার পথ চলা। তবে অনান্য অনেক গান ও চর্চা করে যাচ্ছি। উল্লেখ্য যে , বিশ্বে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম
জনপ্রিয় ইউটিব চ্যানেলে তার ২ টি মিউজিক ভিডিওসহ প্রচারিত হয়েছে। তিনি আরো জানান, আসলে শিল্পী পরিবারে আমার জন্ম না হলেও পরিবার সহ পেয়েছি শিক্ষা গুরুদের সহযোগিতা।
সেই সাথে প্রোগ্রাম অর্গানাইজারদেরও। তাদের সকলের
সহযোগীতা পেয়েই আমি আজ রিয়া খান নামে আজ আমি পরিচিত লাভ করেছি । আর দর্শক শ্রোতাদের ভাললাগার গানগুলো পরিবেশন করে থাকি বলে সকলের কাছে আমি
শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছি। হয়তো সংগীতে তেমন উচ্চ শিক্ষা বা দীক্ষা নেই আমার। তবে সংগীতের প্রতি আছে আমার ভাললাগা ও ভালোবাসা। আমি সর্বদা চেষ্টা করি দর্শক শ্রোতাদের জন্য ভাল ভাল গান উপহার
দিতে। আমি ভালো কিছু করার চেষ্টা এবং দেশপ্রেমিক হয়ে সংগীত রাজ্যের পথ
চলছি। আমি সকলের দোয়া চাই। মহান আল্লাহ যেনো কন্ঠে যতদিন বাঁচি ভালো রাখেন
যেনো আপনার গান শুনাতে পারি। সংগীত মানুষ কে ভালো মানুষ
ও দেশপ্রেমী হতে পথ দেখায়।


0 Comments