নারায়ণগঞ্জের
ফতুল্লায়, কুতুবাইলে অবস্থিত প্যারাডাইস্ ক্যাবল লিঃ এর
৪০০ শ্রমিক নারায়ণগঞ্জ প্রেস
ক্লাবের সম্মুখে জড়ো হয়ে তাদের
১০ মাসের বকেয়া বেতন
ও বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী
তাদের প্রাপ্য পাওনাদি পরিশোধের দাবীতে এক বিক্ষোভ
সমাবেশ ও মিছিল শেষে
পূর্ব নির্ধারিত কলকারখানা অধিদপ্তর ঘেরাও কর্মসূচী পালন
করে। সমাবেশে
উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড
ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক
বিমল কান্তি দাস, শ্রমিক
নেতা জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশের
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম
সাধারণ সম্পাদক কমরেড ইকবাল হোসেন,
শ্রমিক নেতা দিলিপ কুমার
দাস, ইউসুফ হোসেন, কাইয়ুম,
মোক্তার, রাসেল, ফাতেমা প্রমুখ। সভায়
সভাপতিত্ব করেন প্যারাডাইস ক্যাবল
শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার
হোসেন।
নেতৃবৃন্দ বলেন ঢাকা, নারায়ণগঞ্জ,
চট্টগ্রাম, কানাডা, দুবাই, সিঙ্গাপুরে প্যারাডাইস
ক্যাবলস্ এর মালিকদের বিশাল
প্যারাডাইস্ টাওয়ার, প্যারাডাইস শোরুমসহ ব্যক্তিগত বাড়ীসহ নানা স্থাপনা
এই শ্রমিকের রক্ত, গাম পানি
করা টাকায় তৈরী করেছে। তারা
এখন বিশাল বিত্তভৈবব এর
মালিক। অথচ
এই শ্রমিকের পেটে লাথি মারতে
তারা কোন সংকোচ দিধা
করে নাই। শ্রমিকের
১০ মাসের তারা দেয়
নাই। ফলে
৪০০ শ্রমিকের পরিবার অনাহারে, অর্ধাহারে
রাজপথে মিছিলে নামতে বাধ্য
হয়েছে। তারা
এস.পি, ডি.সি,
বাণিজ্য মন্ত্রী, শ্রম মন্ত্রী সবার
কাছে ধর্না দিলে তারা
বার বার আশ্বাস দেন,
কিন্তু এর কোন বাস্তব
ফলাফল এখনও পাওয়া যায়
নাই। শ্রমিকদের
পরিবারের মুখের দিকে তাকানো
যায় না, কঙ্কাল সার
দেহ নিয়ে তারা আজ
মিছিলে অংশগ্রহণ করেন। অনতিবিলম্বে
এই সংকট নিরসন না
করা হয়, তাহলে নারায়ণগঞ্জের
শ্রেণি পেশার শ্রমিক সংগঠনকে
নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে শ্রমিকদের
সমস্ত দাবী আদায় করা
হবে। এর
ফলে নারায়ণগঞ্জে যদি কোন শ্রমিক
অন্তোষ সৃষ্টি হয়, তাহলে
এর জন্য মালিক কর্তৃপক্ষ
ও প্রশাসন
দায়ী হবে। এর
কোন দায় দায়িত্ব শ্রমিকরা
নিবে না। বর্তমানে
এই সংকট নিরসনের জন্য
প্রশাসনের প্রতি এখনই ব্যবস্থা
নেওয়ার জন্য সমাবেশ থেকে
দাবী জানানো হয়।


0 Comments