প্যারিসের কেন্দ্রীয় পুলিশ সদর দফতরের
বাইরে ছুরি দিয়ে হামলা চালিয়ে চার পুলিশসদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময়
পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে ফরাসী গণমাধ্যমের
খবরে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) এ হামলার ঘটনা ঘটে।
ফরাসী গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়,
হামলাকারী প্যারিসের কেন্দ্রীয় পুলিশ সদর দফতরের একজন কর্মী। ঘটনার পরে
ঘটনাস্থলটি সিলগালা করে দেওয়া হয়েছে। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ
কাস্টানার ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হয়েছেন।
প্রসঙ্গত, দেশজুড়ে পুলিশ কর্মকর্তাদের
বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা এবং পুলিশের আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ায়
ফরাসি পুলিশের ধর্মঘট পালনের একদিন পরেই এ ঘটনা ঘটলো।


0 Comments