২৪ঘন্টার মধ্যে ধর্মপ্রতিমন্ত্রীকে অপসারন দাবি


পবিত্র হজ্জে সরকারী খরচে আলিয়া মাদরাসার আলেমদেরকে নিয়ে যাওয়াকে ঘেউ ঘেউ করা কুত্তা সামলানোর সাথে তুলনা এবং সরকার স্বীকৃত আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আলিয়া মালিয়া বলে ব্যঙ্গ করায় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর অপসারনের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের মানববন্ধন বিক্ষোভ মিছিল নগর উত্তরের সভাপতি ছাত্রনেতা হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে নগর দক্ষিণের সাধারণ সম্পাদক ছাত্রনেতা জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব জননেতা আল্লামা মাসউদ হোসাইন আল কাদেরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান হুসাইন তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক যুবনেতা মাসউদ হোসাইন, অর্থ সম্পাদক যুবনেতা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা জোবায়েরুল হক, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ছাত্রনেতা আহমাদ রেজা কাদেরী সবুজ, পটিয়া সরকারী কলেজের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক চৌধুরী, আবু সাইদ নয়ন প্রমূখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন- ধর্মপ্রতিমন্ত্রী যে কোন বা বিশ্বাসের অধিকারী হতে পারে তাতে কোন দোষ নেই। কিন্তু তিনি কারো ধর্ম বিশ্বাস নিয়ে কুটক্তি করার অধিকার রাখে না। স্বাধীনতাত্তোর বাংলাদেশে সরকার স্বীকৃত দুইটি শিক্ষাব্যবস্থার এক আলিয়া মাদরাসা শিক্ষা। শিক্ষাব্যবস্থার সাথে প্রায় অর্ধকোটিরও বেশি আলেম শিক্ষার্থী সম্পৃক্ত। এমন একটি বৃহৎ শিক্ষাব্যবস্থাকে ব্যঙ্গ করে শেখ আব্দুল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারে না। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে অপসারণ করা না হয়। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করা হবে। মানববন্ধনে নেতৃবৃন্দ : আগামীকাল সকল জুলুছ হতে তীব্র নিন্দা জ্ঞাপন এবং সোমবার সকল আলিয়া মাদরাসায় প্রতীকি বিক্ষোভ পালনের জন্য আহবান জানান।

Post a Comment

0 Comments