নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা


বুধবার সকাল ১১টায় চাষাড়াস্থ হিমালয় চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০১৯-২০২০ কার্যকালের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন এ্যাড. আব্দুল জলিল দেওয়ান এ্যাড. রতন কান্তি ধরের উপস্থাপনায় পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা দায়রা জজ মোঃ আনিসুর রহমান এবং কর অঞ্চল নারায়ণগঞ্জের কর-কমিশনার মোঃ নাজমুল করিম এছাড়া উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল আতিকবিন কাদের, অতিরিক্ত জেলা জজ যথাক্রমে শাহ মোঃ জাকির হাসান রাজিয়া সুলতানা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, যুগ্ম জেলা জজ এইচ এম শফিকুল ইসলাম, পিপি এ্যাড. এস এম ওয়াজেদ আলী খোকনসহ কর অঞ্চল নারায়ণগঞ্জের কর-কর্মকর্তাবৃন্দ এবং ট্যাক্সেস বারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জেলা দায়রা জজ মোঃ আনিসুর রহমান কর-কমিশনার মোঃ নাজমুল করিম তাঁদের বক্তব্যে নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাদের অভিনন্দনের পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে পূর্বের ন্যায় বর্তমানেও অত্র কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বজলুর রহমান, এ্যাড. মোঃ রুহুল আমীন, এ্যাড. শওকত আলী, এ্যাড. আব্দুর রাজ্জাক খান, পিপি এ্যাড. এস এম ওয়াজেদ আলী খোকন, এ্যাড. মোঃ হুমায়ূন কবীর (জিপি), এ্যাড. মোঃ মাসুদ উর রউফ, এ্যাড. মোঃ সুলতান উদ্দিন নান্নুসহ অন্যান্য আইনজীবীগণ অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট পেশ করেন জেনারেল সেক্রেটারী এ্যাড. মোঃ আবদুর রব বাবুল নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের ২০১৯-২০২০ কার্যকালের জন্য নির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হচ্ছেন- প্রেসিডেন্ট এ্যাড. মোঃ আব্দুল জলিল দেওয়ান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাড. মোঃ সুলতান উদ্দিন নান্নু, ভাইস প্রেসিডেন্ট এ্যাড. এম.এস.. মনির, জেনারেল সেক্রেটারী এ্যাড. মোঃ আবদুর রব বাবুল, এ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী মোঃ সাইদুর রহমান টুটুল, ট্রেজারার অমর চন্দ্র সাহা, লাইব্রেরী সেক্রেটারী এ্যাড. মোঃ নুরুল হুদা, কালচারাল সেক্রেটারী এ্যাড. মোঃ আনিছুর রহমান লিংকন, লিগ্যাল এইড সেক্রেটারী এ্যাড. মোঃ আলাউদ্দিন আহমেদ এছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- মোঃ বজলুর রহমান, এ্যাড. আব্দুর রাজ্জাক খান, এ্যাড. রতন কান্তি ধর, মোঃ আলী জিন্নাহ খান, এ্যাড. মোঃ শরীফ হোসেন, এ্যাড. মোঃ হারুনুর রশীদ, মোহাম্মদ আব্দুর রহমান এবং এ্যাড. মোঃ মোশারফ হোসেন (মিটু) অনুষ্ঠানে মোঃ নাজমুল হককে নতুন অডিটর নিয়োগ দেয়া হয়

Post a Comment

0 Comments