প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছিল বৃষ্টি। দ্বিতীয়
ম্যাচে আর রক্ষা হয়নি। স্টিভেন স্মিথের অসাধারণ এক ফিফটিতে অস্ট্রেলিয়া
পেয়েছে ৭ উইকেটের বড় জয়। বৃথা গেছে বাবর আজম ও ইফতিখার আহমেদের ফিফটি।
ক্যানবেরায় মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫০ রান করেছিল পাকিস্তান। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে ওপেনার বাবর ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ৩৮ বলে ৬ চারে ঠিক ৫০ রান করে রান আউট হন পাকিস্তান অধিনায়ক।
১০৬ রানে ৫ উইকেট হারানোর পর পাকিস্তানের সংগ্রহটা দেড়শতে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব ইফতিখারের। ২৯ বলে ফিফটি করা ইফতিখার ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানে অপরাজিত ছিলেন। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাশটন অ্যাগার।
লক্ষ্য তাড়ায় ৩০ রানের উদ্বোধনী জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ওয়ার্নার ১১ বলে ৪ চারে করেন ২০, ফিঞ্চ ১৪ বলে ১৭। ৪৮ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার।
এরপর বেন ম্যাকডেরমটের (২১) সঙ্গে ৫৮ ও অ্যাশটন টার্নারের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে ৯ বল বাকি থাকতেই স্বাগতিকদের জয়ের বন্দরে পৌঁছে দেন স্মিথ। এর মাঝে স্মিথ ফিফটি করেন ৩৬ বলে। ৫১ বলে ১১ চার ও এক ছক্কায় ৮০ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরা হওয়া স্মিথ। ৮ রানে অপরাজিত ছিলেন টার্নার।
আগামী শুক্রবার পার্থে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

0 Comments