জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী নাফিসা


জাতীয় যুব দিবস২০১৯ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জেলা যুব মিলনায়তনে র‌্যালী, আলোচনা সভা চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কল্যাণীর সেবা সংস্থার প্রকল্প পরিচালক ডাঃ জান্নাতুল ফেরদৌস নাফিসাকে জেলার সফল আত্মকর্মী পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ জাহেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুব  প্রশিক্ষন কেন্দ্রে ডেপুটি কো-অডিনেটর এ.কে.এম রোকসানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সদর ও ফতুল্লা, যুব উন্নয়ন সহকারী পরিচালক-এ.কে.এম আবদুল্লাহ ভূইয়া ও মোঃ সেলিম ভূইয়া, লাইব্রেরিয়ান এম, এম মোশারফ হোসেন, এফবিসিসিআই সদস্য আবুল হাসনাত কবীর, সভাপতিত্ব করেন যুব উন্নয়ন উপ-পরিচালক এ.কে.এম শাহরিয়ার রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পদক প্রাপ্ত উপাধ্যক্ষ ডাঃ জি.এম জাব্বার চিশতী ও শিক্ষক এস.এম আরিফ মিহির, সহ-অন্যান্য কর্মকর্তা ও পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক এবং আত্মকর্মীবৃন্দ। ডাঃ জান্নাতুল ফেরদৌস নাফিসা ১৯৯৭ সালে ১২ সেপ্টেম্বর উত্তর চাষাড়া, চানমারী নারায়ণগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা অধ্যাপক ডাঃ জি.এম জাব্বার চিশতী, মাতা ফাতেমা সুলতানা মিলি। নাফিসা ২০১১ সালে জে.এস.সি ২০১৪ সালে এস.এস.সি, ২০১৬ সালে এইচ.এস.সি ও ২০১৯ সালে ডি.এইচ.এম.এস ডিগ্রী লাভ করেন।  সে স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি দক্ষতা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং আর্ত্ম মানবতার সেবা কর্মকান্ডের সাথে জড়িত। সে ২০১৭ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার বেসিক প্রশিক্ষন কোর্স ২০১৪-১৫ সালে, মহিলা অধিদপ্তর থেকে ড্রেস মেকিং ও টেইলারিং, শো-পিস এন্ড হ্যান্ডি ক্রাফট  মেকিং, ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন, হ্যান্ড এমব্রয়ডারী এন্ড কারচুপী ওয়ার্কশপ প্রশিক্ষন কোর্স, ২০১২-১৫ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন অফিস আয়োজনে স্বাস্থ্য বিষয়ক ও ই,পি,আই প্রশিক্ষন কোর্স ২০১৪ সালে ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্টেরে  আয়োজনে একটিভ সিটিজেন  ইয়ুথ লিডারশীপ ট্রেনিং কোর্স, রং মেলা থেকে শো-পিস এন্ড হ্যান্ডি ক্রাফট মেকিং প্রশিক্ষনসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রশিক্ষন সভা সেমিনারে অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করেছে। বর্তমানে সে সাংগঠনিক ভাবে কল্যাণী সেবা সংস্থার প্রকল্প পরিচালক, বাংলাদেশ ডি.এইচ.এম.এস চিকিৎসক সমিতির তথ্য ও জনসংযোগ সম্পাদক, অনুপ্রাস নারায়ণগঞ্জ এর সমাজ কল্যাণ সচিব, নারায়ণগঞ্জ চিকিৎসক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বসহ কল্যাণীর হস্তশিল্প প্রকল্প, চিকিৎসা কেন্দ্র এবং ই,পি,আই কেন্দ্রের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Post a Comment

0 Comments