বন্দর প্রতিনিধি
বিয়ের প্রলোভন দেখিয়ে অসহায় যুবতীকে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় লম্পট আজিজুল হক ওরফে আইজ্জা (৪৩)কে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঘারমোড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে ধর্ষিতা যুবতী বাদী হয়ে ওই দিন রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। জানা গেছে, বন্দর থানার চরঘারমোড়া এলাকার মৃত রফিকুল ইসলামের লম্পট ছেলে চাউল ব্যবসায়ী আজিজুল হক আজিজ দরিদ্রতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার দিনমজুরের মেয়ে (২২)কে বিভিন্ন স্থানে একাধিক বার জোর পূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিয়ের জন্য লম্পট আজিজকে চাপ দিলে লম্পট আজিজ বিষয়টি এড়িয়ে যায়। এ ঘটনায় ভূক্তভোগী ধর্ষিতা যুবতী এলাকার পঞ্চায়েতের কাছে বিচার চেয়ে না পেয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করে। পরে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলামের হস্তক্ষেপে পুলিশ লম্পট আজিজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়।


0 Comments