জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের বন্দর শাখা কমিটি গঠিত


বন্দর প্রতিনিধি
গতকাল শনিবার বিকালে বন্দরের রোজা হোটেলে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের বন্দর শাখা কমিটির কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর শেষে ১১ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রশাসন মোঃ জসিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবেদ হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ শাহজাহান, মোঃ রফিকুল ইসলাম। কাউন্সিল শেষে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন বন্দর শাখার সভাপতি আঃ আজিজ মিয়া, সহ সভাপতি শফিউদ্দিন, সাধারণ সম্পাদক আঃ জাব্বার, যুগ্ম সম্পাদক আবুল কালাম, কোষাদক্ষ আশরাফ উদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মীর, সদস্য আঃ লতিফ, কাজী নাছির, শুরশিদ আলম, তোফাজ্জল হোসেন আনোয়ার হোসেনের নাম ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফাউন্ডেশন মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে। এর সুফল মুক্তিযোদ্ধারের পরবর্তি প্রজন্মরা ভোগ করতে পারবে।

Post a Comment

0 Comments