সিদ্ধিরগঞ্জ পুলে ‘‘ম্যানু ফুড’’ কর্নারের উদ্ভোধন


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যসম্মত খাবারের আয়োজন নিয়ে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুলস্থ এমএস টাওয়ারে ‘‘ম্যানু ফুড’’ কর্নারের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জপুলস্থ এমএস টাওয়ারে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান পাপ্পু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘‘ম্যানু ফুড’’ কর্নারের উদ্ভোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম শাহীন, ১নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, সাংবাদিক দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকা ব্যবস্থাপনা সম্পাদক মো: সোহেল রানা, হাজী মোঃ জয়নাল আবেদীন, আবুল হোসেন, মইনউদ্দিন মিলন আহমেদ প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান বাবু, আকাশ খান ডন, আলমগীর হোসেন, কাওসার, ইমন রাজা, হাবিব, শাকিল, বাবু, নাঈম, মেরাজ, যুবায়েত, তানভীর, অর্পন, রিজন   মাহাদী হাসান প্রমুখ।##

Post a Comment

0 Comments