বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র কুয়াকাটা মানবাধিকার সম্মেলন ৯ নভেম্বর ২০১৯ রোজ শনিবার সকাল ৯:৩০টায় কুয়াকাটা ইন ইন্টারন্যাশনাল অডিটোরিয়াম কুয়াকাটায় অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন BHRC’র বরিশাল বিভাগীয় সিনিয়র ডেপুটি গভর্নর মাহমুদুল হক খান মামুন।
সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC সদর দপ্তরের বরিশাল বিভাগীয় গভর্নর সাইদুর রহমান রিন্টু, সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, কুয়াকাটা পৌরসভার মেয়র আঃ বারেক মোল্লা, পটুয়াখালী-বরগুনা আঞ্চলিক সমন্বয়কারী গোলাম সারওয়ার ফোরকান, সিনিয়র বিশেষ প্রতিনিধি মোস্তাক আহমেদ ভূইয়া, বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হক, বগুড়া আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি আবু মাসুম ফয়সাল, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আল মামুন, বরিশাল মহানগর শাখার সভাপতি এসএম ইমানুল হাকিম, বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, পটুয়াখালী জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুল মালেক, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন নান্না, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক এমএ আহাদ চৌধুরী তুহিন, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান হোসেন প্রমুখ।
সম্মেলন সঞ্চালনা করেন বিশেষ প্রতিনিধি এবং পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা মোঃ নাসির উদ্দন। সম্মেলনে সারাদেশ থেকে সহস্রাধিক মানবাধিকার কর্মী যোগ দেন। 

0 Comments