আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গতকাল সোমবার ভোর ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তিনি স্থানীয় নৈকাহন এলাকার আব্দুল রউফ মিয়ার ছেলে। আহত ইসলাম আড়াইহাজার পৌরসভা বাজারে একটি টেইলাসের শ্রমিকের কাজ করছেন। পাশাপাশি তিনি স্থানীয় পিকিং সুপার মার্কেট মসজিদের ইমামতিও করছেন বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত ছনিয়া (২৮) বাড়ি থেকে পালিয়ে গেছেন। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউপির লস্করদী এলাকার মান্নানের মেয়ে। আহতের মা আছিয়া বেগম জানান, তার পুত্র বধূর সঙ্গে ছেলে ইসলামের নানা বিষয় নিয়ে বিরোধ ছিল। এরই জেরে প্রায় সময় স্ত্রী তাকে মারধরও করতো। ফজরের নামজ শেষে ঘুমাতে যায়। তিনি আরও বলেন, হাত-পা টিপে দেওয়ার কথা বলে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ছনিয়া ঘর থেকে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক খালেদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


0 Comments