কাউকে গ্রেফতার করলে অবশ্যই তার পরিবারকে জানাতে হবে


শহর সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেছেন, আমাদের মূল কাজ হলো জনসেবা করা। এক্ষেত্রে একজন লোক যদি বাড়ী খুঁজে না পায়, পুলিশের উচিৎ তার বাড়ী খোঁজে দেয়া। এভাবে জনগণকে সেবা প্রদান করাই হলো পুলিশের প্রধান কাজ।
শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: গোলাম মোস্তফাকে বিদায় ওসি (অপারেশন) আব্দুল হাইয়ের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওসি আসাদুজ্জামান আরও বলেন, এখানে যারা কাজ করেন সবাই আমার ভাই। আপনাদের কাছে আমার অনুরোধনিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করুন।অতিরিক্ত সময় যেভাবেই পাড় করুন না কেন, এতে আমার কোন অভিযোগ নাই। তবে কাজের সময়ে সঠিক দায়িত্ব পালন করুন। আপনারা কেউ অন্যের সমালোচনা করবেন না। আগে নিজের দোষ দেখবেন।
তিনি থানার সকল কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, কাউকে গ্রেফতার করলে অবশ্যই তার আত্মীয় স্বজনকে জানাতে হবে।  এটাও সকল পুলিশ অফিসারদের দায়িত্ব।
এছাড়াও মো: গোলাম মোস্তফার প্রসঙ্গে তিনি বলেন, আমি মো: গোলাম মোস্তফার উপর খুবই ডিপেন্ডেট ছিলাম। সে আইনকানুন খুব ভালোই জানেন। তাই তার উপর আমি সব ছেড়ে দিয়েও নিশ্চিন্তে থাকতাম। মো: গোলাম মোস্তফা সত্যিই একজন ভালো সৎ অফিসার। আমি তার সর্বাঙ্গীক সাফল্য কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার (শিক্ষানিবেশ) কাজী হাসান, সদর মডেল থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, এসআই হুমায়ূন কবির, শাহাদাৎ হোসেন, এএসআই সামসুজ্জামান, রফিক প্রমূখ।

Post a Comment

0 Comments