ষ্টাফ রিপোটারঃ-
বন্দরের মদনপুরে হাজী শরাফত আলী ফাউন্ডেশনের উদ্যোগে, বিশেষ দোয়া ও মাদ্রাসা ছাএদের মাঝে, টুপি, তসবিহ, মেসওয়াক, বিতরন করা হয়েছে। হাজী শরাফত আলী মেম্বারের রুহের মাগফেরাত কামনা করে এই দোয়া আয়োজন করা হয়েছে। হাজী শরাফত আলী ফাউন্ডেশনের কার্যালয় ফুলহর মদনপুর ২৭ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, নাসিক ২৭ নং ওয়র্ড এর সাবেক কমিশনার মোঃ সিরাজুল ইসলাম, ( সিরাজ), মোঃ আবুল হোসেন ( সরকারি কর্মকর্তা), মোঃ, লিটন খান সোনারগাঁও যুবলীগ নেতা , মোঃ নুরুজ্জামান মোল্লা , (দৈনিক মানবজমিন এর বন্দর প্রতিনিধি, মোঃ শফিউলাহ, মোঃ খোরশেদ, মোঃ জাফর সহ অসংখ্য আলেম ওলামা গন। হাজী শরাফত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমির হোসেন বলেন,, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমরা তথা হাজী শরাফত আলী ফাউন্ডেশন , বাংলাদেশ সরকারের ন্যায় কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। তিনি আরও বলেন,, মানব কল্যানে কাজ করার জন্য,আমরা সকলের সহযোগিতা কামনা করছি।


0 Comments