নিষেধাজ্ঞা প্রত্যাহার, নারায়ণগঞ্জ অবশেষে আসছেন মিজানুর আজহারী

দুইদিন ধরে নাটকীয়তা, প্রশাসনের নিষেধাজ্ঞা সহ অনেক ঘটনার পর অবশেষে নারায়ণগঞ্জ আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে বন্দরের মুছাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলটিতে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
এর আগে বুধবার রাত থেকে ওই ওয়াজ মাহফিলে আজহারীর উপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ প্রশাসন। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দেন দরবার হয়।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ওয়াজ মাহফিল বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু স্থানীয়দের অনুরোধে শর্ত সাপেক্ষে আজহারীর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শর্তের মধ্যে আছে কোন ধরনের উস্কানি, রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া যাবে না। কারো বিরুদ্ধচারণ করা যাবে না। এসব শর্তে আয়োজকের রাজী হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে সেখানে আমাদের কঠোর নিরাপত্তা থাকবে।
এর আগে বিতর্কিত তামিম বিল্লাহ সহ অনুগামীরা আজহারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করায়। মাওলানা তামিম বিল্লাহ বলেন, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর মৌলভী মিজানুর রহমান আজহারী বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় ওয়াজ মাহফিলে আসার কথা রয়েছে। তিনি ইতিপূর্বে সরকারবিরোধী বক্তব্যসহ সাঈদীর পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চাঁদপুর, কুমিল্লা, ফেনী ও কক্সবাজার জেলায় সরকারিভাবে নিষিদ্ধ হয়েছেন।           

Post a Comment

0 Comments